সোমবার, ০৮:১৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

হঠাৎ বিপিএল সূচিতে পরিবর্তন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

আজ বেলা গড়াতেই মিরপুরে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের। দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। তবে এর আগে হঠাৎ সূচিতে বদল আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে আমূল বা বড় কোনো পরিবর্তন নয়, এক দিনের খেলা সময়ের সূচি বদলে দিয়েছে বিসিবি। মূলত দর্শকের কথা চিন্তা করেই পরিবর্তন। যার পেছনের কারণ যানজট ও রাজনৈতিক পরিস্থিতি।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনের সূচিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেদিনের দুই ম্যাচের সময় দেড় ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ খুলনা টাইগার্স-চট্টগ্রাম কিংসের ম্যাচ দুপুর দেড়টার পরিবর্তে ১২টায় ও রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকেল ৫টায়।

৩১ ডিসেম্বর একে তো বছরের শেষ দিন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি রয়েছে রাজধানী ঢাকায়। এতে স্বাভাবিকের চেয়ে যান চলাচলে বেশি ব্যস্ততা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বোর্ডের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে। ফলে সেদিনের ম্যাচ দু’টির টিকিট মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে না। টিকিট কিনতে হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com