শনিবার, ১০:৪৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরে অপহরণের পর আ.লীগ নেতাকে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

ঘাট নিয়ে দ্বন্দ্বে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দীন পলাশকে অপহরণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবন থেকে পলাশের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিয়াউদ্দীন পলাশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় দুই দশক আগে পলাশের বাবা ইব্রাহিম হাসান সরদারও ঘাট নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

অভয়নগর থানার ওসি এমদাদুল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নওয়াপাড়া নৌবন্দরের একটি ঘাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিকর্মী রইচ উদ্দীনের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে রইচ শনিবার রাতে পলাশকে আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

ওসি এমদাদুল করিম বলেন, রইচকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com