সোমবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা খেলোয়াড় ভিনিসিয়াস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

বর্ষসেরা ফুটবলারের মর্যাকর পুরস্কার ব্যালন ডি’অর জিততে না পারলেও ফিফা দ্য বেস্টের পুরস্কার ঠিকই জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। এবার আরও একটি পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকা। এই তারকা ফরোয়ার্ড গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার দুবাইয়ের গালায় অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যেখানে সেরা খেলোয়াড়ের জন্য ১৮ জনের তালিকা করা হয়েছিল। তালিকায় ছিলেন এবারের ব্যালন ডি’অরজয়ী রদ্রির নামও। এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডেও রদ্রির সঙ্গে বেশ ভালোই লড়াই হয়েছে ভিনিসিয়াসের। তবে সবাইকে পেছনে ফেলে গ্লোব অ্যাওয়ার্ড সকারের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।

সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা ফরোয়ার্ডের পুরস্কারও জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। এই তালিকায় ছিলেন ১০জন।

রিয়াল মাদ্রিদেই গেছে সেরা মিডফিল্ডারের পুরস্কার । এই পুরস্কারের দৌড়ে ছিলেন মোট ১১জন। সেখান থেকে সেরা মিডফিল্ডারের পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। এছাড়া আরও একটি পুরস্কার জিতেছেন তিনি। গ্লোব অ্যাওয়ার্ডের ম্যারাডোনা পুরস্কার জিতেছেন এই ইংলিশ তারকা।

মেয়েদের সেরা ফুটবলারের তালিকায় ছিলেন ১২ জন। সেই তালিকায় ছিলেন বার্সেলোনার তারকা আইতানা বোনমাতি। গত অক্টোবরে মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই তারকা। এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন তিনি।

সেরা দশটি ক্লাবের দৌড়ে ছিল মোট ১০টি ক্লাব। তবে সবাইকে পেছনে ফেলে এ বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। আর মেয়েদের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে বার্সেলোনা। সেরা কোচের পুরস্কারও গেছে রিয়ালের ঘরেই। এই পুরস্কারের তালিকায় ছিলেন ৭জন কোচ। সেখান থেকে সবাইকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

জর্জ মেন্ডেস সেরা এজেন্টের পুরস্কার জিতেছেন। আর সেরা স্পোর্টিং পরিচালকের ‍পুরস্কার জিতেছেন ইন্টার মিলানের পিয়েরো অসিলিও। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তরুণ স্টাইকার্স লামিনে ইয়ামাল।

ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ইউরোপ ছাড়লেও পুরস্কার যেন তার পিছু ছাড়েনি। মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। আর মধ্যপ্রাচ্যের সেরা কোচের পুরস্কার জিতেছেন আল হিলালের জর্জ জেসুস।

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সফল ক্লাব হচ্ছে আল আইন। তার পুরস্কার হিসেবে তারা জিতেছে মধ্যপ্রাচ্যের সেরা ক্লাবের খেতাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com