শনিবার, ১১:২৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোর সীমান্ত থেকে ২ যুবকের লাশ উদ্ধার, শরীরে ক্ষত চিহ্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার পাঁচ ভুলোট সীমান্ত থেকে বাংলাদেশী দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

আজ বুধবার সকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই থানা জেলার কাগজপুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালানী পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করেন। গতকাল রাতে চোরাচালানী পণ্য আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয় এবং বিএসএফের নির্যাতনের মারা যায়। পরে রাতের যেকোনো সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার পাঁচ ভুলোট এলাকা থেকে দু’টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com