বুধবার, ১১:৫২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন : ঋষি সুনক এগিয়ে থাকলেও লড়াই তীব্র হচ্ছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৯৯ বার পঠিত

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দিকে আরো এক ধাপ এগিয়ে গেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী ঋষি সুনক। বরিস জনসনের আসনে বসার জন্য তার নিজের দল কনজারভেটিভ পার্টিতেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। সেখানে চতুর্থ দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন দেশের সাবেক অর্থমন্ত্রী সুনক। তবে তার দুই প্রতিদ্বন্দ্বী ব্যবধান আরো কমিয়ে এনেছেন।

এবারের নির্বাচন ২০১৯ সালের মতো হবে না। ওইবার বরিস জনসন সুস্পষ্টভাবে এগিয়ে ছিলেন। এবার শেষ পর্যন্ত কে জয়ী হবেন, তা বলা খুবই কঠিন। অনেকেই বলছেন, এখন ঋষি সুনক এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তার একক প্রতিদ্বন্দ্বী যিনিই হন না কেন, তিনিই জয়ী হবেন।

মঙ্গলবার প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বিদ্রোহী এমপি কেমি বাডেনোচ। ফলে এখন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন তিনজন। প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য চতুর্থ দফায় ভোট দিয়েছেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।

নিজের দলের ১১৮ জন আইনসভা সদস্যের ভোট পেয়েছেন সুনক। প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত প্রার্থী হতে গেলে সুনকের দরকার নিজের দলের ১২০ জন আইনসভা সদস্যের সমর্থন। অর্থাৎ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির যতজন এমপি রয়েছেন, তাদের এক তৃতীয়াংশের সমর্থন।

সোমবারের ভোটে আইনসভার ১১৫ জন সদস্য সুনককে ভোট দিয়েছিলেন। সেখান থেকে চতুর্থ দফায় তার ভোট বেড়েছে। সোমবারের ভোটে বাণিজ্যমন্ত্রী পেনি মরডুয়ান্ট পেয়েছিলেন ৯২টি ভোট। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পেয়েছিলেন ৮৬টি ভোট। তবে অনেকেরই আশঙ্কা, কেমি লড়াই থেকে ছিটকে যাওয়ায় তার ভোট পাবেন ট্রাস। সে ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন।

সূত্র : আলজাজিরা ও আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com