শনিবার, ১১:৪৮ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আলুর দাম কবে কমতে পারে, জানালেন বাণিজ্য উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

এক মাসের মধ্যে বাজারে নতুন আলু আসলে দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সোমবার সচিবালয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আলুতে চূড়ান্ত অস্থিরতা বিরাজ করছে। এ থেকে পরিত্রাণ পেতে চাই। নতুন আলু আসতে হয়তো ৪ সপ্তাহ লাগবে। আশা করছি তিন সপ্তাহের মধ্যে আলুর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।’

তিনি আরও বলেন, ‘নতুন আলু আসতে আর হয়তো ৪ সপ্তাহ সময় লাগবে। তাই যারাই দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন, আমার ধারণা ৩ সপ্তাহের মধ্যেই তাদের স্টক লিমিটেড করতে হবে। আমরা যতই অ্যাকশন নিতে চাই। আমাদের অ্যাকশন একটাই আছে আমদানিকে সহজীকরণ। আমরা আমদানিকে সহজীকরণ করেছি। আমদানি সহজীকরণ করার ফলে আমরা দেখেছি ভারত থেকে কিছু আলু আসছে। খুব বেশি আসেনি। এই মূহুর্তে এর থেকে ভালো কিছু করার সুযোগ নেই। ৩ সপ্তাহের মধ্যে আমরা আশা করছি যে, আলুর দামটা সহনীয় হয়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com