বৃহস্পতিবার, ১০:৩০ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

আদালতে রিমান্ড শুনানি চলাকালে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘সব দিন তো একরকম যায় না। এই দিন দিন নয়, সামনে ভালো দিন আসবে।’

রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার কামরুল ইসলামকে আজ মঙ্গলবার আট দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কামরুল ইসলামকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করা হয়। সে সময় আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালতে কামরুল ইসলাম বলেন, সব দিন তো একরকম যায় না। এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে।

তিনি আরো বলেন, নিউমার্কেট এলাকা আমার অধীনে না। আমি ওই এলাকার এমপিও না। এ মামলায় আমাকে ৫৬ নাম্বার আসামি করা হয়েছে। আমার নামটি হয়ত শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেয়া হয়েছে। এসময় তার এ বক্তব্যের জেরে উপস্থিত আইনজীবীরা ক্ষেপে গেলে তিনি চুপ হয়ে যান। এরপরে বিচারক রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

নথি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com