বুধবার, ১১:৫২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

অভিবাসীদের তুর্কি জলসীমায় পুশব্যাক করেছে গ্রিস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৪৬ বার পঠিত

এজিয়ান সাগরে অবৈধ অভিবাসীদের বহনকারী দুটি ভেলা তুরস্কের আঞ্চলিক জলসীমায় ঠেলে দিয়েছে গ্রিক উপকূলরক্ষীরা। রোববার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ফুটেজে এমনটা দেখা গেছে।

একটি বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, নৌবাহিনীর কমান্ডের অন্তর্গত একটি ড্রোন অবৈধ অভিবাসীদের তুর্কি উপকূল থেকে ১.৫ কিলোমিটার (০.৯৩ মাইল) পুশব্যাক করেছে গ্রিক কোস্ট গার্ড বোট এলএস-৯৩০, যা আঞ্চলিক জলসীমা লঙ্ঘন করেছে।

তুর্কি উপকূল এবং সিসামের এজিয়ান দ্বীপের মধ্যে ডিলেক স্ট্রেইটের কাছে পুশব্যাক এবং আঞ্চলিক জলসীম লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে। বিষয়টি অবিলম্বে তুর্কি কোস্ট গার্ড কমান্ডকে জানানো হয়েছে। তারা অভিবাসীদের উদ্ধার করেছে বলে জানিয়েছে।

আঙ্কারা এবং আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো বারবার গ্রিসের আশ্রয়প্রার্থীদের পুশব্যাক করার ঘটনার নিন্দা করেছে। এবং বলেছে যে, এটি নারী ও শিশুসহ দুর্বল মানুষের জীবনকে বিপন্ন করে মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

যেসব অবৈধ অভিবাসীরা নতুন জীবন শুরু করার জন্য ইউরোপে পাড়ি দিতে চায়, বিশেষ করে যারা নিজ দেশে যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়েছে, তাদের জন্য তুরস্ক মূল ট্রানজিট পয়েন্ট।

ইতোমধ্যেই তুরস্ক ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। এবং মানবিকভাবে অভিবাসীদের ক্রমাগত প্রবেশ রোধ করতে সীমান্তে নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে দেশটি।

সূত্র : ইয়েনি সাফাক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com