বৃহস্পতিবার, ০৩:৪৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

বিশ্বকাপ ছুঁয়ে দেখা হলো না আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৪৭ বার পঠিত

এক যুগ পর হকি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা নারী দল। কিন্তু শিরোপাজয়ের স্বপ্ন পূরণ হলো না। ছুঁয়ে দেখা হলো না বিশ্বকাপ! নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে গেলো আর্জেন্টিনা।

অপরদিকে ইতিহাসে নবমবারের মতো বিশ্বকাপ জিতল নেদারল্যান্ডস।

স্পেনের স্থানীয় সময় রোববার রাতে এস্তাদিও অলিম্পিক দে তেরাসায় ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে গত দুইবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে মারিয়ার করা গোল এগিয়ে দেয় দলকে। এর সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া শাতলা। এই দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেয়ে যায় তৃতীয় গোল।

ফেলিস আলবার্স ৩৬ মিনিটে লক্ষ্যভেদ করলে ম্যাচ আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ৪৬ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অগাস্তিনা গরজেলানি পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ালে ব্যবধান কমে। তবে শেষ পর্যন্ত সেই ৩-১ গোলে শেষ হয় ম্যাচ।

২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। এবার দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।

নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর সেমিফাইনালে জার্মানদের ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত আসরের মূল ফেভারিট নেদারল্যান্ডসের কাছে হেরে শিরোপা অধরাই রয়ে গেল তাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com