বুধবার, ১০:১১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত, খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

চুয়াডাঙ্গায় খুলনাগামী তেলবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৩টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে ডাউন সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস জানান, তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে খুলনাগামী ও খুলনা থেকে গোয়ালন্দগামী বা বিপরীতমুখী যাত্রীবাহী ট্রেনগুলো চুয়াডাঙ্গা স্টেশন ও মোবারকগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।

লাইনচ্যুত ট্যাঙ্কার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ শুরু করেছে বলে জানা গেছে। উদ্ধারকাজ এখনো চলছে।

শান্ত কুমার বিশ্বাস বলেন, ‘মধ্যরাত থেকেই সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। আর চুয়াডাঙ্গা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন আটকে আছে। উদ্ধারকাজ শেষে বিস্তারিত জানা যাবে।’

উথলী রেলওয়ের স্টেশনমাস্টার মিন্টু রায় বলেন, ঢাকা থেকে ৩২টি খালি ট্যাঙ্কার নিয়ে একটি ট্রেন মঙ্গলবার রাতে খুলনা যাচ্ছিল। রাত আনুমানিক ৩টার দিকে আনসারবাড়িয়া স্টেশনের অদূরে রেল লাইনের ১১ নম্বর পয়েন্টের কাছে আট ট্যাঙ্কার লাইনচ্যুত হয়।

আনসারবাড়িয়া স্টেশনের কার্যক্রম চালু না থাকায় এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, লাইনচ্যুত ট্যাঙ্কারগুলো উদ্ধারে কাজ চলছে, উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হতে পারে।

এদিকে, ছয় ঘণ্টার বেশি সময় পার হলেও রেল চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা যাত্রীরা এবং এই রেলপথে ব্যবহারকারীরা।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com