বুধবার, ১০:০৩ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ছোট্ট শিশুকে নিয়ে বেড়ানোর সময়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

ছোট শিশুকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় অনেক কিছুই মাথায় রাখতে হয়। দীর্ঘ ভ্রমণের ধকল কি তারা সহ্য করতে পারবে। ধৈর্য হারা হয়ে যাবে না তো। একটানা জার্নিতে ক্লান্তও হয়ে পড়তে পারে। তাই শিশুকে নিয়ে বেড়াতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে।

 শিশুকে নিয়ে যানজটে আটকে পড়লে কষ্টের শেষ থাকবে না। ভালো হয় যে সময়টাতে যানজট অপেক্ষাকৃত কম থাকে, সেই সময়টাতে বাইরে বের হলে। ফলে দ্রুত গন্তব্যে এগিয়ে যাওয়া সম্ভব।

 শিশুকে রাস্তাঘাটের যেকোনো খাবার খাওয়ানো যায় না। তাই সঙ্গে নানা রকম শুকনো খাবার রাখতে পারেন। কখনো শিশু বায়না করলে বা বেশি দুষ্টুমি করলে তাকে পছন্দের খাবার দিয়ে কিছু সময় শান্ত রাখতে পারবেন।

 মাঝেমধ্যে বিরতি নিলে, নিজেদেরও যেমন ভালো লাগবে, তেমনই সঙ্গের শিশুও অধৈর্য হবে না। কারও কারও গতিজনিত অসুস্থতা বা মোশন সিকনেস থাকে। গাড়ি থামিয়ে কিছুক্ষণ খোলা হাওয়ায় দাঁড়ালে এ ধরনের সমস্যা কম হবে।

গাড়িতে যেতে শিশুদের বায়না বা ঘ্যানঘ্যান সামলাতে তার পছন্দের কয়েকটি খেলনা, বই, জিনিসপত্র সঙ্গে রাখতে পারেন। এসব তার হাতের কাছে দিয়ে তাকে কিছুক্ষণ ভুলিয়ে রাখা যেতে পারে।

শুধু খেলনা পেলেই যে শিশুরা দুষ্টুমি করবে না, তা নয়। তাকে ভোলানোর জন্য নিজেদেরও চেষ্টা করতে হবে। গান চালিয়ে, গল্প বলে বা বাইরের দৃশ্য দেখিয়ে শিশুদের শান্ত রাখতে পারেন। যে জায়গায় যাচ্ছেন, গল্পের ছলে সেই জায়গাটি সম্পর্কে শিশুকে জানাতে পারেন। অনেক শিশু আছে যাত্রাপথে ঘুমাতে পছন্দ করে। চেষ্টা করতে পারেন ঘুম পাড়িয়ে রাখতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com