রবিবার, ১০:৫৫ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

উরুগুয়েকে ৫ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৮৭ বার পঠিত

ব্রাজিলের কাছে এক হালি গোল হজম করে রীতিমতো বিধ্বস্ত হয় আর্জেন্টিনা।

সেই ক্ষোভ পেরুর ওপর ঝাড়েন আলবিসেলেস্তেরা।  লাতিন আমেরিকার দেশটিকে ৪-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকায় দ্বিতীয় জয়ের খোঁজে ছিল আর্জেন্টিনা প্রমীলা ফুটবল দল।

এবার লাতিন আমেরিকার আরেক ফুটবলশক্তি উরুগুয়েকে হেসেখেলে হারাল আর্জেন্টিনা।

নারী কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে উরুগুয়ের জালে ৫ বার বল জড়িয়েছেন আর্জেন্টিনার নারী ফুটবলাররা। দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ইয়ামিলা রদ্রিগেজ। পেরুর বিপক্ষেও একটি গোল করেছিলেন তিনি। টুর্নামেন্টে তার গোল হয়ে গেল চারটি।

ম্যাচে বাকি দুই গোল করেন এস্তেফানিয়া বানিনি ও এলিনা স্ট্যাবিলে।

৫ গোলের ম্যাচে প্রথম গোলটি আসে ৪৩তম মিনিটে। দূরপাল্লার এক শটে উরুগুয়ের জালে প্রথম বল জড়ান এস্তেফানিয়া বানিনি।

ওই ১ গোলই ছিল প্রথমার্ধের স্কোর।

দ্বিতীয়ার্ধে এসে ভয়ঙ্কর হয়ে ওঠেন আর্জেন্টিনার প্রমীলারা। ম্যাচের ৫১তম মিনিটে এসে নিজের প্রথম এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন ইয়ামিলা রদ্রিগেজ।

৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামিলা। এর ৫ মিনিটের মাথায় পূরণ করেন হ্যাটট্রিক। আর্জেন্টিনা ৪-০ গোলে এগিয়ে যায়।

নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে দালিলা ইপ্পোলিতোর পাস থেকে বল পেয়ে গোল করেন এলিনা স্ট্যাবিলে।

রেফারির শেষ বাঁশিতে ৫-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওনেল মেসির দেশ। ভেনিজুয়েলারও পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টিনা।

ম্যাচ হাইলাইটস দেখুন—

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com