বুধবার, ০৯:৫৭ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বর্ষায় মসলা ভালো থাকবে সহজ যে উপায়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

একটানা বৃষ্টিতে বাড়িঘর স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এ সময় সবথেকে বেশি সমস্যা দেখা যায় রান্নাঘরে। অতিরিক্ত বর্ষায় রান্নাঘরের মসলার জার যদি সাবধানে না রাখেন তাহলেই হয়ে যাবে বিপদ। বর্ষাকালেও আপনার রান্না ঘরের মসলাকে ভালো রাখতে রইল এমন কয়েকটি উপায়।

জেনে নিন উপায়গুলো—

বাজার থেকে মসলা কিনে এনে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেবেন প্রথমে। তারপর কৌটায় ভরে রাখবেন দেখবেন অনেক দিন মসলা ভালো থাকবে।

বর্ষাকালে বাড়ি প্রত্যেকটি ঘরের মতো রান্নাঘরও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। চেষ্টা করবেন গ্যাসের সামনে কিংবা জানালার সামনে মসলা কৌটাগুলো রাখার। খুব প্রয়োজন হলে বাড়ির এমন কোনও জায়গায় মসলার কৌটোগুলো রাখবেন, যেখানে আদ্রতা রান্নাঘরের তুলনায় কম।

ভুলেও মসলার কৌটোর ঢাকনা আলগা রাখবেন না। চেষ্টা করুন এমন কৌটা ব্যবহার করার, যাতে মসলা স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া বা ছাতা পড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে না। প্রয়োজনে কাঁচের জার বা এয়ার টাইট জার কিনে আনবেন বাজার থেকে।

মসলার কৌটোয় পাঁচ ছয়টা লবঙ্গ রেখে দিতে পারেন। লবঙ্গ থাকলে কৌটোয় পোকা ধরে না। আপনার মসলাকে রাখা যাবে সুরক্ষিত।

চেষ্টা করবেন কাঁচের জার কিংবা কাঠের কৌটোয় মসলা রাখতে। এতে মসলা ভালো থাকে। এছাড়া মসলা নেওয়ার সময় শুকনো চামচ ব্যবহার করবেন কারণ ভিজে চামচ ব্যবহার করলে মসলা নষ্ট হয়ে যেতে পারে।

বর্ষাকালে একসঙ্গে অনেকটা মসলা কিনে আনবেন না। অল্প পরিমাণে মসলা এনে নির্দিষ্ট পাত্রে ভরে রেখে দিন। শেষ হয়ে গেলে আবার আনবেন। এতে মসলা নষ্ট হয় না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com