সোমবার, ১২:০৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সাকিব-লিটনের বিদায়, বাংলাদেশের ২০০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির চতুর্থ দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারিয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের বলে যশ্বস্বী জয়সাওয়ালকে ক্যাচ দেন সাকিব আল হাসান। তিনি ৫৬ বলে ২৫ রান করেছেন। পঞ্চম উইকেট জুটিতে সাকিব ও নাজমুল হোসেন শান্ত ১০৮ বলে ৪৮ রান তোলেন। এরপর ব্যক্তিগত ১ রানে থাকা লিটন দাসকে তুলে নেন রবীন্দ্র জাদেজা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে বাংলাদেশ। শান্ত ৭৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের জয়ের জন্য এখনও ৩১০ রান দরকার।

ম্যাচের তৃতীয় দিন বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে দিন শেষ করেছে। যেখানে প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com