সোমবার, ১২:০৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন তাসকিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

দ্বিতীয় দিনের সকালেই সাফল্য পেল বাংলাদেশ। তাসকিন আহমেদের হাত ধরে তৃতীয় ওভারেই এলো উইকেট। সেট ব্যাটার রবীন্দ্র জাদেজাকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান বাংলাদেশি পেসার। তার বিদায়ের পর ভেঙেছে ভারতের ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।

অথচ গতকাল পরিস্থিতি এমন ছিল না। সকাল ও দুপুরের সেশনে ভারতের স্কোরবোর্ডে এসেছে সমান ৮৮ রান করে, উইকেটও পড়েছে তিনটি। কিন্তু শেষ সেশনে কোনো উইকেট না হারিয়ে এলো ১৬৩ রান। সপ্তম উইকেটের জুটিতে স্বাগতিকরা শুধু বিপদই কাটিয়ে উঠেনি, নিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ। ১০২ রানে রবিচন্দ্রন অশ্বিন ও ৮৬ রানে জাদেজা অপরাজিত ছিলেন।

কিন্তু দ্বিতীয় দিন জাদেজা আর রান যোগ করতে পারেননি। প্রথম দিন ভারত ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানে দিন শেষ করেছিল।

বাংলাদেশের পক্ষে হাসান চার উইকেট নিয়েছিলেন। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com