সোমবার, ১২:০৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাংলাদেশের ভারতকে হারানোর মিশন শুরু হচ্ছে আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত

সাদা পোশাকে বেশ ভালো সময় কাটাচ্ছে বাংলাদেশ। যদিও ধারাবাহিক নয়, তবে অর্জনের পাল্লাও কম নয়। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় থেকে রাওয়ালপিন্ডিতে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই, সবই ঘটেছে প্রথমবার। এবার প্রথমবারের মতো টেস্টে ‘ভারতকে হারানোর’ মিশনে টাইগাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কিছুদিন ধরেই ভারতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নামবে তারা। চেন্নাইয়ের এম চিদারম্বর স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।

টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম প্রতিপক্ষ হিসেবে ভারতের বিপক্ষেই টেস্ট খেলে বাংলাদেশ। ২০০০ সালে ঢাকায় মুখোমুখি হয় দুই দল। এরপর থেকে গত দুই যুগে টেস্টে দুই দলের দেখা হয় আর মাত্র ১২ বার। যার নয়বারই ঘরের মাঠে।

প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশকে ভারতে টেস্ট খেলতে প্রায় দেড়যুগ অপেক্ষা করতে হয়েছে৷ ২০১৭ সালে প্রথমবার ভারতের মাটিতে সাদা পোষাকে নামেন টাইগাররা। সেবার খেলেন একটা মাত্র ম্যাচ। এরপর ২০১৯ সালেও ভারতে আমন্ত্রণ পায় বাংলাদেশ।

সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দুই দল। যেই সফরে ছিল গোলাপি বলের দিবা-রাত্রি টেস্টও। তবে সেই শেষ। অতঃপর তৃতীয়বার বাংলাদেশ যখন ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে, ততদিনে পেরিয়ে গেছে আরো ৫ বছর।

ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা অবশ্য ভুলে থাকার মতোই, ১৩ ম্যাচে ১১ হার। বাকি দুই ম্যাচ ড্র। যদিও তা ঘরের মাঠে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারত এখনো অপরাজিত। তবে এবার এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ।

তবে প্রতিপক্ষ ভারত যেমন বড় দল, তেমনি মাথা ব্যথার কারণ চেন্নাইয়ের লাল উইকেট। ভিন্ন এই উইকেটে প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে এতসব ভেবে আগেই ভয় পেতে চাননা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে বুধবার তিনি বলেন, ‘আমরা কন্ডিশন এবং প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে ম্যাচটা ভালো হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com