রবিবার, ১১:০৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

শুরুতেই জাকিরকে হারাল বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার পাকিস্তানকেই তাদের মাঠে ক্রিকেটের অভিজাত এই ফরম্যাটে হোয়াইটওয়াশ করাতে যাচ্ছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পথে ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছিলেন জাকির হাসান। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলছিলেন এই ওপেনার। তবে ইনিংসটাকে লম্বা করতে পারলেন না তিনি। মির হামজার বলে ৩৯ বলে ৪০ রানে থাকা জাকিরের স্টাম্প ভাঙে। সকালের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট খরচায় ৫৮ রান। উইকেটে আছেন সাদমান ইসলাম। তাকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ জিততে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম শুরু করেন দুর্দান্ত। বাংলাদেশও স্বপ্ন পূরণের পথে এগোতে থাকে।

তবে রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের শেষ ঘণ্টার খেলা আলোকস্বল্পতায় ও বৃষ্টিতে পণ্ড হয়। তাতে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৪২ রান তুলে দিন শেষ করে সফরকারীরা।

আজ মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে ১৪৩ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হবে।

কাজটা কঠিন, আবার খুব সহজ। বাংলাদেশ এখন যে অবস্থানে দাঁড়িয়ে, সেখান থেকে হার চিন্তা করা বিরাট সম্ভাবনার অপমৃত্যু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com