শনিবার, ১১:০১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কেন খাবেন ডিটক্স ওয়াটার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

রান্নার সময় পানিতে মিশে কিছু ভিটামিন কমে যায়। আবার কিছু ভিটামিন রান্নার সময় উত্তাপেও নষ্ট হয়ে যায়। তবে এসব উপাদান ও ভিটামিন অটুট থাকে ডিটক্স ওয়াটারে। সুস্থ থাকতে নিয়মিত পান করতে পারেন ভিটামিন সমৃদ্ধ ডিটক্স ওয়াটার।

কীভাবে বানাবেন 

ফল, সবজি অথবা ভেষজের নির্যাস সমৃদ্ধ ডিটক্স ওয়াটার বানিয়ে নিতে পারেন পছন্দের উপকরণ দিয়ে। একটি বড় কাচের জারে বা বোতলে পানি নিয়ে খোসা না ছাড়িয়ে পছন্দের রসালো ফল, সবজি অথবা ভেষজ উদ্ভিদ আলাদা আলাদাভাবে কিংবা একসঙ্গে স্লাইস করে মিশিয়ে নিন। মাল্টা, আনারস দিতে পারেন বোতলের মধ্যে। কাঁচা খাওয়া যায় এমন সবজি যোগ করতে পারেন। এছাড়া লেটুস পাতা, পুদিনা পাতা বা ধনেপাতা দিতে পারেন। প্রয়োজন ও পছন্দ অনুযায়ী যেকোনো উপাদান মিশিয়ে তৈরি করতে পারেন এই পানীয়। তবে ডিটক্স ওয়াটার তৈরিতে ৩টি উপাদানই যথেষ্ট। তবে গোটা ফল ব্যবহার করা যাবে না এতে। কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন এটি। চাইলে ফ্রিজে রাখতে পারেন। তবে অবশ্যই ঢেকে রাখবেন। লবণ, মসলা বা চিনি দেবেন না ডিটক্স ওয়াটারে।

কখন পান করবেন ডিটক্স ওয়াটার?

খালি পেটে পান করার প্রয়োজন নেই ডিটক্স ওয়াটার। বরং সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এ পানীয় পান করলে কারোর কারোর ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। যেমন ডায়ারিয়া, বুক জ্বালা করা কিংবা অ্যাসিডিটি দেখা দিতে পারে। ডিটক্স ওয়াটার পান করার সবচেয়ে ভালো সময় হচ্ছে মধ্যসকাল কিংবা বিকেলে নাস্তার পর।

ডিটক্স ওয়াটার কি ওজন কমায়?

ভেষজ ভেজানো পানি পান করলে দ্রুত ওজন কমে যায়- এই ধারণা রয়েছে অনেকেরই। ব্যাপারটি কি আসলেই তাই ‘ডিটক্স ওয়াটার আসলে কোনও ম্যাজিক নয়। এটি ওজন ও মেদ কমাতে প্রভাবক হিসেবে কাজ করে। সারাদিন যা ইচ্ছে তাই খেয়ে এক গ্লাস ডিটক্স ওয়াটার পান করলে মেদ ঝরার সম্ভাবনা নেই।’ মেদ ঝরাতে চাইলে খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com