শনিবার, ০১:৩৯ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নেমে গেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে প্রথম কোনো সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে টাইগাররা। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

সিরিজের দ্বিতীয় টেস্টে গতকাল (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে তীব্র বৃষ্টির কারণে মাঠেই আসা হয়নি ক্রিকেটারদের। প্রথম সেশনের পরেই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

আজ (শনিবার) দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল। যদিও শুরু করতে হবে একদম প্রথম থেকে। তাই খেলা শুরুর সময় এগিয়ে এসেছে ১৫ মিনিট। ১১টার বদলে খেলা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে।

এদিকে টপ অর্ডারে পরিবর্তনের গুঞ্জন থাকলেও অপরিবর্তিত রয়েছে তা। তবে পরিবর্তন এসেছে বোলিংয়ে। শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে।

বাংলাদেশের একাদশ : জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com