বুধবার, ০৯:৩৮ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

জনসনের উত্তরসূরী : ভারতীয় ঋষিকে চ্যালেঞ্জ পাকিস্তানি সাজিদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

১০ ডাউনিং স্ট্রিটে সময় ফুরিয়ে এসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। তার উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাকে ঘিরে জল্পনার মাঝেই এবার ঋষিকে চ্যালেঞ্জ জানাতে ময়দানে নামলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনক এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পরই টালমাটাল পরিস্থিতি হয়েছিল বরিসের। এরপর একে একে প্রায় ৫০ জন তার সরকার থেকে পদত্যাগ করেন। চাপের মুখে পদ ছাড়ার কথা ঘোষণা করেন বরিস। এখন তার উত্তরসূরি হওয়ার দৌড়ে একে একে নাম লেখাচ্ছেন কনজারভেটিভ নেতারা।

জানা গেছে, সম্প্রতি জেরেমি হান্ট এবং সাজিদ জাভিদ জানিয়েছেন যে তারা কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে সামিল হচ্ছেন। এই দুই নেতাই ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী। এর আগে জেরেমি হান্ট ২০১৯ সালে বরিস জনসনের বিরুদ্ধে দলের নেতা হতে চেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সেবারে বরিসের কাছে হারতে হয়েছিল তাকে। এদিকে সাজিদ জাভিদ জানিয়েছেন যে তিনি যদি দলের নেতা হন তাহলে তিনি কর্পোরেট ট্যাক্স কমিয়ে ১৫ শতাংশ করবেন। উল্লেখ্য, যেই কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা হবেন, তিনি হতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

এক ব্রিটিশ সংবাদপত্রকে জেরেমি হান্ট বলেন, ‘আমি এই (প্রধানমন্ত্রী) পদে থাকতে চাই। কারণ আমাদের দেশের আস্থা পুনরুদ্ধার করতে হবে। অর্থনীতির উন্নতি করতে হবে এবং আগামী নির্বাচনে জিততে হবে।’ এদিকে সাজিদের গলায় কর ছাড়ের ইস্যু। তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই কর ছাড় না দিয়ে এগিয়ে যেতে পারি না।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com