শনিবার, ১০:০৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ ব্যাংকে ঢুকে পড়ল অস্ত্রধারী, অতঃপর…

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

অনুমতি ছাড়া এক ব্যক্তি অস্ত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ না থাকার কারণে অস্ত্রটি জব্দ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার নাম কামরুজ্জামান সাঈদী সোহাগ বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তবে বিশেষ প্রয়োজনে কেউ ব্যক্তিগত অস্ত্র নিয়ে প্রবেশ করতে চাইলে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে- এ বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কামরুজ্জামান সাঈদী সোহাগ নামে একজন বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। অস্ত্র নিয়ে তিনি গভর্নর বিল্ডিংয়ে প্রবেশ করতে চাইলে সেখানকার সিকিউরিটি তাকে বাধা দেয়। তিনি কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের পাশ নিয়েছিলেন। তবে সে সময় মাসুদ বিশ্বাস কেন্দ্রীয় ব্যাংকে ছিলেন না।

‘তারপর সাঈদী সেই ব্যক্তিগত সহকারীকে নিচে ডেকে আনান এবং তার কাছে অস্ত্র দিয়ে তিনি নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে যান।এরপর বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লে. কর্নেল (অব.) মো. শামিমুর রহমান ঘটনাস্থলে এসে অস্ত্রটি জব্দ করেন। পরে সাঈদীর সঙ্গে কথা বলে তাকে ছেড়ে দেন শামিমুর। কারণ জানতে চাইলে তিনি পুলিশ না থাকার কথা জানান।’

শামিমুর বলেন, এখানে আমাদের ভল্ট আছে। অস্ত্রের মুখে সে আমাদের ভল্ট খুলতে বাধ্য করতে পারে। তাই বৈধ অস্ত্র নিয়েও বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ নেই। এখন থানা পুলিশ থাকলে তাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করতাম। যেহেতু থানা সচল নেই, তাই তার অস্ত্র জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে।

অস্ত্রটি লাইসেন্স করা জানিয়ে শামিমুর বলেন, সে কিভাবে অস্ত্রের লাইসেন্স পেল তা আমরা যাচাই করে দেখব।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, খোঁজ নিয়ে জানাতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com