শনিবার, ১১:৩১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনায় সংঘর্ষে পুলিশ নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২২০ বার পঠিত

খুলনায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হোসেন। এ সময় আরো অন্তত ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘খুলনায় গত কিছুদিনের মতো আজও ছাত্রদের বিক্ষোভে কোনো টিয়ারশেল বা গুলি চালানো হয়নি। কিন্তু একপর্যায়ে ছাত্রদের মধ্য অনুপ্রবেশকারীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ও পুলিশের ওপর হামলা করে।’

এর আগে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খুলনা নিউমার্কেট এলাকা থেকে মিছিল করে প্রায় তিন থেকে চার শ’ মানুষ জিরো পয়েন্টের দিকে যেতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও দিতে দেখা গেছে।

শহরের কয়েকটি এলাকা ঘুরে জিরো পয়েন্টের কাছে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা। জিরো পয়েন্টে সাঁজোয়া গাড়ি, জলকামানসহ পুলিশের ব্যারিকেড ছিল।

একপর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের সাথে উপস্থিত বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

বেলা সাড়ে ৩টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com