মঙ্গলবার, ১০:৪৬ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে দুই লাখ মানুষের ভিসা বাতিল হতে পারে বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন না করলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের বোলাররা প্রমাণ করেছেন, এবার ব্যাটারদেরও এগিয়ে আসতে হবে অর্থনীতির পুনরুদ্ধার অধরাই ৩১ সূচকের ১৯টিতে অবনতি বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

ঈদের দিন কি বৃষ্টি হবে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২২৮ বার পঠিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ধারা অব্যাহত থেকে আগামী রোববার পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। রাজধানীতেও বৃষ্টি হতে পারে, তবে তা সামান্য।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ও রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া রাজশাহী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com