রবিবার, ১২:৪৫ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইন্টারনেটের গতি বৃদ্ধি নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২২৮ বার পঠিত

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি। আজ বৃহস্পতিবার দেওয়া নির্দেশনায় জানানো হয়, ইউটিউব চলবে। তবে, ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ রয়েছে।

পাঁচদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত পাচ্ছে ব্রড্যোন্ড সেবা। বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। গতকাল বুধবার রাত থেকে কিছু কিছু বাসা-বাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা।

জানা গেছে, মোবাইল ইন্টারনেট চালুর লক্ষ্যে দুয়েকদিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসবে সবকটি অপারেটর এবং ট্রান্সমিশন ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা। সেখানে সঞ্চালন লাইন মেরামতের সবশেষ পরিস্থিতি এবং সার্ভার ও ডেটা সেন্টারের সঙ্গে সংযুক্তি কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হবে।

এসব প্রতিবেদন পর্যালোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় বিটিআরসি। রবিবার ও সোমবারের মধ্যে নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সেবা পুনস্থাপনের কাজ শেষ করতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com