বুধবার, ০৮:৩২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ব্রিটেনে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর পদত্যাগ : গভীর সঙ্কটে বরিস সরকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৯৩ বার পঠিত

যুক্তরাজ্যে দু’জন সিনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন। ফলে প্রধানমন্ত্রী বরিস জনসনের টালমাটাল রাজনৈতিক অবস্থানে আরেকটি বড় ধাক্কা লাগলো।

মঙ্গলবার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ ঘোষণা করেন পাকিস্তানি বংশোদ্ভূত স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ও ভারতীয় বংশোদ্ভূত অর্থমন্ত্রী ঋষি সুনক। ফলে একটি বড় সঙ্কটে পড়েছে বরিস সরকার।

পদত্যাগী এ মন্ত্রীদের দাবি, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর আস্থা হারিয়েছেন তারা।

এদিকে, রাজনৈতিক মহলের বক্তব্য, ঋষি ও সাজিদ হাত মিলিয়ে নেয়ায় জনসনের পক্ষে সরকার টিকিয়ে রাখা যথেষ্ট কঠিন হবে।

সম্প্রতি পার্টিগেট বিতর্কের ধাক্কা সামলে ওঠা জনসনের বিরুদ্ধে মন্ত্রিসভায় স্বচ্ছ সদস্যদের নিয়োগ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। যৌন নিপীড়নের অভিযোগ থাকা সত্ত্বেও কয়েকজন সদস্যকে সরকারের উচ্চপদে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। সেই অভিযোগের মধ্যেই মঙ্গলবার কয়েক মিনিটের ব্যবধানে অর্থমন্ত্রী ঋষি ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ ইস্তফা দিয়েছেন।

ভারতীয় বংশোদ্ভূত ঋষি বলেছেন, ‘মানুষ আশা করেন, সঠিকভাবে, দক্ষভাবে এবং গুরুত্ব সহকারে সরকার চালানো হবে।’

তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস, মন্ত্রী হিসেবে এটাই আমার শেষ দফা হতো। তবে আমার বিশ্বাস যে এই বিষয়টি লড়াই করার মতো এবং সেজন্যই আমি ইস্তফা দিচ্ছি।’

অন্যদিকে, পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদের দাবি, ‘নিজের হৃদয়ের বিচারে (বরিসের সরকারে) কাজ চালিয়ে যেতে পারব না।’

সূত্র : আলজাজিরা, হিন্দুস্থান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com