সোমবার, ১২:২০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

নেতানিয়াহুর জবাব দিলেন ইসরাইলি সেনাপ্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনাপ্রধান লে. জেনারেল হারজি হ্যালেভি বলেছেন, হামাস যাতে পণবন্দী মুক্তির জন্য চুক্তিতে সই করে, সেজন্য তারা সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দীদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরাইলি প্রত্যাহার, ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদের মুক্তি দেবে- এমন একটি চুক্তি করা নৈতিক বাধ্যবাধকতা। আর ইসরাইলি বাহিনী এর প্রভাব সামাল দিতে সক্ষম।

রোববার মধ্য ইসরাইলের পালমাচিম বিমানঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পণবন্দীদের প্রত্যাবর্তনের চুক্তি হলো জীবন রক্ষার জরুরি নৈতিক বাধ্যবাধকতা।

তিনি বলেন, এ ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে ইসরাইলি বাহিনী। নেতানিয়াহুর শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন, তার জবাবে এসব কথা বলেন ইসরাইলি সেনাপ্রধান।

নেতানিয়াহু অভিযোগ করেছিলেন যে কয়েক মাসের মধ্যেও পণবন্দী চুক্তি না হওয়ার কারণ হলো সামরিক বাহিনী জোরাল চাপ সৃষ্টি করতে পারেনি। আর তা বদলে গেছে যখন তিনি ইসরাইলি বাহিনীকে রাফায় যাওয়ার জন্য জোর দিয়ে বলেন।

আলোচনাচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেন।

এই প্রেক্ষাপটে ইসরাইলি সেনাপ্রধান বলেন, তার বাহিনী জানে, রাজনৈতিক মহলের অনুমোদন করা কোনো কোনো চুক্তি কিভাবে রক্ষা করতে হয়। এমনকি যুদ্ধবিরতির পর কিভাবে ফিরতে হয়, কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয়, তাও সেনাবাহিনী জানে।

তিনি বলেন, ইসরাইলি বাহিনী পণবন্দীদের মুক্ত করতে কাজ করা বন্ধ করবে না। আমাদের এই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত আমরা হামলা অব্যাহত রাখা বন্ধ করব না।

তিনি বলেন, ৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে পদত্যাগ করার সিদ্ধান্ত তিনি নেবেন যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর।

তিনি বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে ইসরাইলি সামরিকবাহিনীতে কাজ করছি। আমি এক মুহূর্তও চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি বর্তমানে আমার কাজে ব্যস্ত।

সূত্র : টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com