সোমবার, ০৮:৩৪ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

আন্দোলনকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ কাদেরের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

আগামী আগস্টের প্রথম সপ্তাহে আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থাগিতাদেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।’ আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে আশা করেন তিনি।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।’

এ সময় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ঢাকায়, তিনি কিছুটা অসুস্থ। এছাড়া চীনে প্রধানমন্ত্রীর সব প্রোগাম শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রীযাপন না করে ঢাকার পথে রওনা দেবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com