সোমবার, ০৯:৩৮ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

পেনাল্টি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে সেমিতে নিলেন মার্টিনেজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২১৯ বার পঠিত

আবারো আর্জেন্টিনার ত্রাণকর্তা হিসেবে আত্মপ্রকাশ করলেন এমিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে ওঠিয়ে দিলেন এই গোলরক্ষক। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে পরাজিত করেছে। মেসি মিস করলেও গোলরক্ষকই দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর এই পেনাল্টি শুটের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে নায়ক হয়ে উঠেছিলেন এমিলিয়ানো মার্টিনেস। আর্জেন্টিনার গোলরক্ষক না থাকলে হয়তো কাতারে বিশ্বকাপ জেতাই হতো না লিওনেল মেসির। শুক্রবার সকালেও নায়ক সেই মার্তিনেস। টাইব্রেকারে তিনিই জেতালেন দলকে।

মেসি টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থতা ঢেকে দিলেন মার্টিনেস। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয় ম্যাচ। কোপার নিয়ম অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটের খেলার পর সোজা টাইব্রেকার হয়। সেখানে আর্জেন্টিনার হয়ে প্রথম শট নিতে গিয়েছিলেন মেসি। বল লাগে বারে। গোল করতে ব্যর্থ হন মেসি। ইউরোয় টাইব্রেকারে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদা। কিন্তু মেসি পারেননি। তাতে যদিও দলের জয় আটকায়নি। টাইব্রেকারে ইকুয়েডরের প্রথম দু’টি শট আটকে দেন মার্টিনেস। তাতেই সেমিফাইনালে জায়গা পাকা করে নেয় মেসির দল।

ম্যাচে ৩৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেই বল পেয়ে যান ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। হেডেই গোল করেন তিনি। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গোল শোধ করার সহজতম সুযোগ পেয়েছিল ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে বক্সের মধ্যে বল হাতে লাগে আর্জেন্টিনার রদ্রিগো ডি পলের। পেনাল্টি পায় ইকুয়েডর। কিন্তু এনার ভ্যালেন্সিয়ার মারা বল লাগে পোস্টে। ফিরতি বলেও গোল করতে পারেনি ইকুয়েডর।

নির্ধারিত সময়ের মধ্যে জিতেই সেমিফাইনালে ওঠার পথে ছিল আর্জেন্টিনা। কিন্তু ৯০ মিনিটের মাথায় গোল করেন ইকুয়েডরের কেভিন রদ্রিগেজ। জন ইবোয়ার ক্রস উড়ে আসে বক্সে। সেই বলে মাথা ছোঁয়ান রদ্রিগেজ। বল জালে জড়িয়ে যায়। আর্জেন্টিনার ফুটবলারেরা অফসাইডের দাবি করলেও রেফারি তা নাকচ করে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com