সোমবার, ০৪:১৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

আজ থেকে পুনরায় চালু ‘মৈত্রী এক্সপ্রেস’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫২ বার পঠিত

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আজ রবিবার থেকে পুনরায় চলাচল শুরু করবে। ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে ট্রেনটির চলাচল বন্ধ ছিল।

এবার ঈদ উপলক্ষে দেশের অভ্যন্তরের যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে বাংলাদেশ থেকে ভারতে চলাচলকারী তিনটি আন্তঃদেশীয় ট্রেন পাঁচ দিন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনসমূহের মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ রাখা হয়। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল। গত ২১ জুন থেকে চলাচল শুরু হয় এই ট্রেন দুটির।

আজ রবিবার থেকে মৈত্রী এক্সপ্রেস চালু হলে আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে পুরোদমে রেল যোগাযোগ শুরু হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com