বুধবার, ১০:৪২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

অভিনেত্রীর সঙ্গে হোটেলে মহেশ বাবুর ভাই, হাতেনাতে ধরলেন স্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৬৮ বার পঠিত

বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও নানা কারণে সংবাদের শিরোনামে থাকেন। এবার চর্চায় দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর ভাই অভিনেতা নরেশ বাবু। আবাসিক হোটেলে এক অভিনেত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পড়েন দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছেলে। স্ত্রী রাম্যার কাছে ধরা খাওয়ার পর বেশ হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণী এই অভিনেতা।

ভারতের একাধিখ গণমাধ্যম জানিয়েছে, গতকাল রোববার মাহিশূরের একটি হোটেলে অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরেছেন রাম্যা। এ সময় সঙ্গে পুলিশ নিয়ে গিয়েছিলেন তার স্ত্রী।

টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী ও তার প্রেমিকার দিকে তেড়ে যাচ্ছিলেন রাম্যা। পুলিশ সদস্যরা তাকে আটকান। তবে স্ত্রীকে পাত্তা না দিয়ে অভিনেত্রী পবিত্রাকে নিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে যান নরেশ। এমনকি লিফটের কাছে গিয়ে স্ত্রীকে নিয়ে মশকরাও করেন তিনি।

রাম্যার অভিযোগ, গোপনে পবিত্রাকে বিয়ে করেছেন নরেশ।

জানা গেছে, নরেশের তৃতীয় স্ত্রী রাম্যা। বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকছেন। অন্যদিকে, সুচেন্দ্র প্রসাদের সঙ্গে দাম্পত্যের ইতি টেনেছেন পবিত্রা। তারাও আলাদা থাকছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com