রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা ডিবির হাতে আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২০৯ বার পঠিত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।গতকাল বৃহস্পতিবার রাতে শহরের আদর্শপাড়া থেকে তাকে আটক করে করা হয়।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি বাবুর পরিবারের সদস্য ও জেলা পুলিশের কর্মকর্তারা।

এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটত করা হতে পারে। বাবুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন তার মামাতো ভাই।

এ বিষয়ে বাবুর স্ত্রী কাজী শিরিনা আফরোজ বলেন, আমার স্বামীকে গতকাল ডিবি পুলিশ নিয়ে গেছে। তারা ঢাকা থেকে এসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কেন নিয়ে যাচ্ছেন। তারা শুধু বলেছে, তার সঙ্গে কিছু কথা আছে। এর বেশি কিছু জানি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এ বলেই তিনি দ্রুতই পাশের এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়েন।

এদিকে শহরের কচাতলা এলাকাসংলগ্ন কাজী কামাল আহমেদ বাবুর বোনের বাসায় গিয়ে কথা হয় তার সঙ্গে। সে সময় বাসার সামনে থাকা বাবুর বড় বোন জেসমিন বলেন, ‘আমরা ৯ ভাইবোন। আমি বড়। গতকাল বাবুকে কেন নিয়ে গেছে, তা আমি জানি না। সকালে বিষয়টি জানতে পেরেছি।’

তবে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে বাবুর কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, ‘শাহীন আমাদের মামাতো ভাই। এটা বলেই তিনিও বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন। ’

বিষয়টি নিয়ে আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, ‘আমরা বাবুর মামাতো ভাই। তবে খুব আপন সম্পর্কের না।’

জানতে চাইলে ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আজিম উল আহসান বলেন, ‘ঢাকা থেকে ডিবির একটা টিম এসেছিল। তারা কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে গেছে। তবে কোন মামলা, কী ঘটনাএসব বিষয়ে তারা কিছুই বলেনি। শুধু আমাদের জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আটক করা হয়েছে কি না, এমন তথ্যও তারা বলেনি।’

বিষয়টি নিয়ে এমপি আনার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই।’

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, যেহেতু এটা তদন্তাধীন বিষয়। সুতরাং, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নির্দিষ্ট কোনো তথ্য না আসলে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com