রবিবার, ০২:০৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিশ্চিত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ চার মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রোনালদো-পরবর্তী প্রথম ম্যাচেই ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের সিডরের ক্ষত আজও ভুলতে পারেনি দুমকির মানুষ তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ আবাসন সংকট ঘিরে পর্তুগালে আবারও বিক্ষোভ

ধান বিক্রি করে ৯৬ হাজার টাকা পেলেন প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০৩ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক জমিতে উৎপাদিত বোরো ধান বিক্রি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের কাছে সরকার নির্ধারিত ৩২ টাকা দরে তিন মেট্রিক টন ধান বিক্রি করেছেন। এর মূল্য বাবদ ৯৬ হাজার টাকা পেয়েছেন তিনি।

এছাড়াও এ জমিতে উৎপাদিত আরও চার মেট্রিক টন ধান দুই প্রতিবেশীর নামে খাদ্য গুদামে বিক্রি করা হয়েছে। এই সাত মেট্রিক টন ধান মোট দুই লাখ ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, লটারির মাধ্যমে প্রধানমন্ত্রী নিজের নামে তিন মেট্রিক টন ধান বিক্রি করেছেন। এ ছাড়া একই পদ্ধতিতে প্রতিবেশী মো. নওশের আলীর নামে প্রধানমন্ত্রীর জমির তিন মেট্রিক টন ও মো. ইস্রাফিলের নামে এক মেট্রিক টন ধান খাদ্য গুদামে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর ধান সংগ্রহ করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী ভোটার হওয়ার সময় স্বামী মরহুম ড. ওয়াজেদ মিয়ার এ বাড়ির ঠিকানাই দিয়েছেন।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন, অনেক বছর পতিত পড়ে থাকা পুবের বিলে প্রধানমন্ত্রীর উদ্যোগে গত মৌসুম থেকে সমবায় ভিত্তিতে বোরো আবাদ শুরু হয়। গত মৌসুমে প্রধানমন্ত্রী পৈত্রিক ১৪ বিঘা জমি থেকে ১৫০ মণ ধান পেয়েছিলেন।

তিনি আরও জানান, এবার দ্বিতীয়বারের মতো ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়। সেখান থেকে ১৭৫ মণ (সাত মেট্রিক টন) ধান পেয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com