শুক্রবার, ০৮:৩১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

হিন্দু-মুসলিম বিবাহ বৈধ নয় : ভারতীয় হাইকোর্টের রায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১১৮ বার পঠিত

হিন্দু নারী এবং মুসলমান পুরুষের মধ্যে বিবাহ আদৌ বৈধ নয়। ইসলামি আইনে এই ধরনের বিবাহকে বৈধতা দেয়া হয়নি। একটি মামলায় এমনটাই জানাল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হাইকোর্ট। আদালতের কাছে নিরাপত্তা চাওয়া যুগলের আবেদনও খারিজ করে দেয়া হয়েছে। ওই যুগল ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনে অন্তর্ধর্মীয় বিবাহের স্বীকৃতি চেয়েছিলেন। তাতে সম্মতি দেয়নি আদালত।

মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি গুরপাল সিংহ আহলুওয়ালিয়ার পর্যবেক্ষণ, বিশেষ বিবাহ আইন অনুসারে কোনো মুসলিম যুবকের সাথে হিন্দু তরুণীর বিয়ে হলেও ইসলামি আইনে ওই বিবাহকে ‘অনিয়মিত’ বলে উল্লেখ করা হবে। কারণ, ইসলামি আইন অনুসারে, কোনো মুসলমান পুরুষ যদি এমন কোনো নারীকে বিয়ে করেন, যিনি অগ্নি কিংবা মূর্তিপুজো করেন, তা হলে ওই বিয়ে বৈধ নয়। বিশেষ বিবাহ আইনে বিয়ে হলেও ইসলামি আইনে তা অনিয়মিত।

বিয়ের স্বীকৃতি এবং যথোপযুক্ত নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক হিন্দু নারী এবং মুসলমান যুবক। নারীটির পরিবার এই বিয়ের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এই বিয়ে হলে সমাজ তাদের দূরে সরিয়ে দেবে। বিয়ের আগে নারী বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে গিয়েছেন বলেও অভিযোগ।

আদালতে মামলাকারীরা জানান, বিশেষ বিবাহ আইনে তারা বিয়ে করতে চান। কিন্তু দু’জনের কেউ এই বিয়ের কারণে নিজেদের ধর্ম পরিবর্তন করতে চান না। মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, বিশেষ বিবাহ আইনে বিয়ে হলে ইসলামি আইন সে ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ, ব্যক্তিগত আইনে কোনো বিষয়ে নিষেধ থাকলে বিশেষ বিবাহ আইন প্রযুক্ত হতে পারে না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com