রবিবার, ০৩:৫৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভিনিসিয়ুসকে নিয়ে মুখ খুললেন না আর্তেতা আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ

রাগের কারণে নিশো-সাফার বিচ্ছেদ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৬১ বার পঠিত

কথায় কথায় রেগে যান আফরান নিশো। এমনকি এই বদরাগের জন্য ভেস্তে যায় তার সাজানো সংসারটাও! নিয়মিত ঝগড়া করেন অফিস সহকর্মীদের সঙ্গেও। তবে তা বাস্তবে নয়, নাটকে। এমনই এক চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে।

এতে নিশোর প্রেমিকা, বস ও স্ত্রীর ভূমিকায় দেখা যাবে সাফা কবিরকে। দুজনকে নিয়ে ‘হট টেম্পার’ নামের এই ঈদ নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ।

নাটকটি প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘কম বেশি সবারই মাথা একটু গরম থাকে। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের মন-মেজাজ বিনা কারণেও খিটখিটে হয়ে থাকে। আমাদের গল্পে যায়েদ তথা নিশো তেমনই একজন। অন্যদিকে তার প্রেমিক বা স্ত্রী নীতু মানে সাফা কবির ঠিক তার উল্টো। সবসময় মাথা ঠাণ্ডা রেখে সবকিছু সামলে চলেন। এই দুটো চরিত্রকে আমি সংসার ও অফিসের মধ্যে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছি। সেই চেষ্টার ফল দেখতে পারবেন দর্শকরা।’ প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ‘হট টেম্পার’ মুক্তি পাচ্ছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com