রবিবার, ১২:৪৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌন্দর্যচর্চায় বেসন ব্যবহার কেন উপকারী?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২০৭ বার পঠিত

বিভিন্ন রান্নায় বেসন ব্যবহার করা হয়। রান্নাঘরের এই উপাদানটি ত্বকের যত্নেও দারুণ উপকারী। এটি কেবল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় না, বরং বলিরেখা দূর করতে এবং ব্রণ কমাতেও সাহায্য করে। এই অপরিহার্য উপাদানটি প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে। এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে তাৎক্ষণিক উজ্জ্বলতা দেয়। ত্বকের ধরণের উপর নির্ভর করে ত্বকে বেসন লাগানোর অনেক উপায় রয়েছে।

ত্বকে বেসনের প্যাক লাগালে যেসব উপকারিতা পাওয়া যায়-

রোদে পোড়াভাব দূর করে: গ্রীষ্মের দিনগুলিতে রোদে পুড়ে ত্বক কালচে হয়ে যায়। শুষ্ক ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে দুধের সঙ্গে মিশিয়ে বেসন লাগান। তৈলাক্ত ত্বকের জন্য, ট্যান দূর করতে টক দইয়ের সাথে মেশানো পেস্ট ব্যবহার করুন।

ব্রণের সমস্যা দূর করে: ত্বকে অতিরিক্ত তেল উৎপাদনের ফলে ত্বকে ব্রণ দেখা দেয়। ত্বকে বেসন লাগালে এর শোষণ ক্ষমতা ব্রণ হওয়া প্রতিরোধ করে।

শুষ্ক ত্বকে পুষ্টি জোগায়: বেসন শুষ্ক ত্বকে আর্দ্রতা বাড়ায়। দুধের সাথে বেসন মিশিয়ে লাগালে ত্বক আর্দ্রতা ফিরে পাবে।

এক্সফোলিয়েশন: ত্বককে শ্বাস নিতে দেওয়ার জন্য মাঝে মধ্যে এক্সফোলিয়েট করতে হয়। ত্বকে রাসায়নিক ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে বেসন ব্যবহার করুন।

তারুণ্য ধরে রাখে : বয়স বাড়ার সাথে সাথে ত্বকে বলিরেখা দেখা দেওয়া স্বাভাবিক। ত্বকে বার্ধক্যের ছাপ কমাতে নিয়মিত বেসন ব্যবহার করুন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে ত্বক এবং চুলকে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারে।

সুত্র: ইন্ডিয়া ডট কম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com