বুধবার, ১১:১৯ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হাসিনায় আটকা সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ বিদিশা এরশাদ গ্রেপ্তার পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকাল শরিফুলকে কাউন্টিতে খেলার অনুমতি দেয়নি বিসিবি ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচাতো চাচার বিরুদ্ধে মামলা ক্ষমতাকে প্রশ্ন করা না গেলে আর সাংবাদিকতা হয় না:  জহির উদ্দিন স্বপন

মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৩৩ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ইউরোপে মাঙ্কিপক্ষের বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এদিকে তারা জানায়, গত দুই সপ্তাহে ইউরোপে এ পক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে।

ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ‘ভৌগলিকভাবে কোনো একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।’

গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি শনাক্ত হয়। উল্লেখ্য, পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক রোগ এটি।

ক্লাগ জানান, গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী সকল আক্রান্তের (৪৫০০) ৯০ শতাংশ রোগি ইউরোপের বাসিন্দা।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৩১টি দেশে এ রোগের বিস্তার লক্ষ্য করা গেছে। ক্লাগ বলেন, বর্তমানে এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com