রবিবার, ১২:২৭ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ডিএমপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১২ বার পঠিত

রাজধানীর নয়াপণ্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী শুক্রবার সমাবেশ করবে বিএনপি। অতীতের অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল তিনি এ কথা জানান।

খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি।’

গত ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। তীব্র তাপপ্রবাহের কারণে স্থগিত হওয়া সমাবেশ আগামী ১০ মে করার ঘোষণা দিয়েছে দলটি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com