বৃহস্পতিবার, ০৭:৪৪ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

তৃতীয়বারের মতো কন্যা সন্তানের মা হলেন ন্যান্সি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৮২ বার পঠিত

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সির কোলে এলো আরো এক সন্তান। বুধবার বিকেলে তিনি এক কন্যার জন্ম দিয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ন্যান্সির মা হওয়ার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী। মা ও নবজাত দুজনই সুস্থ আছে বলে জানান তিনি।

এর আগে রোদেলা ও নায়লা নামে তার আরো দুটি কন্যা সন্তান রয়েছে।

২০২১ সালের আগস্ট মাসে গীতিকার ও অনুপম মিউজিকের সিওও মহসিন মেহেদীকে বিয়ে করেন সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদকে ভালোবেসে বিয়ে করেছিলেন ন্যান্সি। সেই ঘরের প্রথম সন্তান রোদেলা। বিচ্ছেদের পর ২০১৩ সালে বিয়ে করেন নাজিমুজ্জামান জায়েদকে। আট বছরের এই সংসারে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান নায়লা।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com