বুধবার, ০১:১৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সারাদিন এসিতে থাকার পর যেসব ক্ষতি হতে পারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২২২ বার পঠিত

গরমে তাপদাহ বেড়েই চলেছে। লোডশেডিং হলে জীবনটা যেন শেষ হওয়ার দশা। এই গরমে সবার ঘরেই এসি। এসি ছাড়া যেন এক মুহূর্তও চলছে না। তবে সাময়িক আরামে থাকলেও এটি আপনার শরীরের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনছে। যা আপনি বিপদের মুখে পড়ছেন।

সারারাত কিংবা সারাদিন এসিতে থাকলে কী কী ধরনের সমস্যা হয় জেনে নিন-

১. অ্যাজমা বা অ্যালার্জিজনিত সমস্যা থাকলে রোজ এসি চালিয়ে ঘুমোনো বিপজ্জনক। সর্দি-কাশি, হাঁচি কিংবা শ্বাসকষ্টের সমস্যা কিছুতেই কমবে না। চাইলে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে এসি চালিয়ে ঘরের তাপমাত্রা কমিয়ে নেয়া যেতে পারে। ঘর ঠাণ্ডা হয়ে গেলে এসি বন্ধ করে দিতে পারেন।

২. এসিতে দিনভর থাকলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এসি ঘরে ঘুমালে অনেক সময়ে চোখেরও সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, শীতাতপ নিয়ন্ত্রণ করার যন্ত্রটি ঘর ঠাণ্ডা করার সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও কমিয়ে দেয়। তাই এই ধরনের সমস্যা দেখা দেয়।

৩. রাতে এসি চালিয়ে আরামে ঘুমিয়ে দেখা গেল সকালে ঘুম ভেঙে সারা শরীরে ব্যথা। চিকিৎসকেরা বলছেন, সারা রাত এসি চালিয়ে ঘুমোনোর ফলে দেহের পেশিগুলো শক্ত হয়ে যায়। অস্থিসন্ধির ব্যথা বাড়তে থাকে। আর্থ্রাইটিসের সমস্যা থাকলে তো কথাই নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com