বুধবার, ০১:১৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

গরমে ঠান্ডা পানি খেয়েও সুস্থ থাকবেন যেভাবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

কড়া রোদ থেকে ফিরেই ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে ফেলার অভ্যাস অনেকেরই আছে। আর এই অভ্যাসের জন্য সমস্যাতেও পড়তে হয় মাঝেমধ্যে। সর্দি-কাশিতে কাবু হয়ে পড়েন কেউ কেউ!

তবে কি ঠান্ডা পানি খাওয়ার উপায় নেই?

মাটির পাত্র কিন্তু আপনার সমস্যা দূর করতে পারে। মাটির পাত্রে পানি রাখলে তা যেমন ঠান্ডা থাকে, তেমনই শরীরেরও উপকার হয়। মাটির পাত্রে অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো দিয়ে অল্প পরিমাণ পানি চুঁইয়ে বাইরের পৃষ্ঠে আসে ও বাষ্পীভূত হয়। পানি বাষ্পীভূত হওয়ার সময়ে কিছুটা তাপ শোষণ করে নেয়। ফলে ঠান্ডা থাকে পাত্র।

গরমের দিনে ঠান্ডা পানি খেতে হলে ফ্রিজের না খেয়ে মাটির কলসির পানি খাওয়াই ভালো।

জেনে নিন, দৈনন্দিন জীবনে এই সামান্য বদল আনার পর কী কী লাভ হবে শরীরের?

১) পাকস্থলীতে খাবার হজমের জন্য অনেক রকম অ্যাসিড তৈরি হয়। মাটির পাত্রে পানি রাখলে তাতে ক্ষার জাতীয় উপাদানের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে এই পানি খেলে পেটের বিভিন্ন প্রকার অ্যাসিড কিছুটা প্রশমিত হয়, অম্ল-ক্ষারের ভারসাম্য বজায় থাকে। গরমে হজম করতে অসুবিধা হয়, মাটির পাত্রে রাখা পানি খেলে ভালো হজম হয়।

২) মাটির পাত্রে পানি রাখলে তাতে মিশে যায় হরেক রকমের খনিজ পদার্থ। ফলে দেহে প্রয়োজনীয় খনিজ উপাদানগুলোর অভাব হয় না। বিপাক প্রক্রিয়াও ভালো হয়।

৩) নানা কাজের প্রয়োজনে না চাইলেও রোদে বের হতে হয় অনেককেই। তীব্র গরমে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হন। মাথা ঘোরা, বমি বমি ভাব দেখা দেয়। বাড়ি ফিরে ওই সময়ে মাটির পাত্র থেকে পানি খেলে স্বস্তি মেলে। এতে থাকা খনিজ ও ভিটামিন শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে।

৪) ফ্রিজের কনকনে ঠান্ডা পানি খেলে গলায় সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। যাদের অল্পতে ঠান্ডা লেগে যায়, তারা অনেক বেশি সমস্যায় পড়ে ফ্রিজের পানি খেলে। অথচ মাটির পাত্রের পানি খেলে শরীর তৃপ্ত হয়, আর এতে গলার সংক্রমণের ঝুঁকিও থাকে না।

৫) মাটির পাত্রে পানি রাখলে তা ফিল্টারও হয়ে যায়। মাটির পাত্রে পানি রাখলে তা পরিস্রুত হয় নিজে থেকেই। পানির স্বাদও বাড়ে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com