বৃহস্পতিবার, ০২:৫৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

মুন্সীগঞ্জ সদরের মোল্লকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের হামলা-পাল্টা হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর থেকে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হবার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে মোল্লকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর অনুসারী বাহাদুর মিয়া ও ইউপি সদস্য ডলি বেগম গ্রুপের সঙ্গে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার অনুসারী বাবু কাজী, শওকত ও ইউপি সদস্য সুমা গ্রুপের সংঘর্ষ হয়। এর জেরে আজ সকাল থেকে দু’পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে।

এক পর্যায়ে বেলা সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ ধীরে ধীরে ইউনিয়নের ঢালীকান্দি, মুন্সীকান্দি ও উত্তর বেহেরকান্দি গ্রামে ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ও হয়। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ সিফাত ও ককটেল বিস্ফোরণে গুরুতর আহত আম্বিয়া খাতুনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সংঘর্ষের সময় মুন্সীকান্দি গ্রামে একটি বিয়ে বাড়িতে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com