সোমবার, ১০:৩৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আইপিএল পার্পল ক্যাপ: ১ ম্যাচ না খেলেও দুইয়ে মোস্তাফিজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ৩ ম্যাচেই ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ উপলক্ষে ভিসা প্রক্রিয়া সারতে বাংলাদেশে আসায় চেন্নাইয়ের চতুর্থ ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপরও আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীদের স্বীকৃতি ‘পার্পল ক্যাপ’-এর দৌড়ে দ্বিতীয় স্থানেই আছেন বাঁহাতি এই পেসার।

পার্পল ক্যাপ এখন গুজরাট টাইটান্সের পেসার মোহিত শর্মার দখলে। মোস্তাফিজের মতো তারও উইকেটসংখ্যা ৭টি। তবে মোস্তাফিজের তুলনায় মোহিত ওভারপ্রতি কম রান খরচ করেছেন। মোহিতের ইকনমি রেট ৮.১৮। মুস্তাফিজুরের ইকনমি রেট ৮.৮৩।

মোহিত-মোস্তাফিজের পরই আছেন লখনৌ সুপার জায়ান্টসের আলোচিত পেসার মায়াঙ্ক যাদব। ৬টি উইকেট নিয়েছেন গতিময় এই পেসার। সমান সংখ্যক উইকেট নিয়ে যথাক্রমে চার ও পাঁচে যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।

মোস্তাফিজকে ছাড়া গতকাল ম্যাচ হেরে গেছে চেন্নাই। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ১৬৬ রানের লক্ষ্য দেয় চেন্নাই। জবাব দিতে নেমে ১১ বল ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় হায়দরাবাদ। ফিফটি পেয়েছেন এইডেন মার্করাম। তবে মাত্র ১২ বলে ৩৭ রান করে আলো কেড়ে নিয়েছেন দলটির তরুণ ওপেনার অভিষেখ শম।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের খেলা প্রথম ৩ ম্যাচে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই বাঁহাতি পেসার। উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। দ্বিতীয় ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে নেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে শিকার করেন ১টি উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com