রবিবার, ০৮:১৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

১৯২ রানে হারল বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পঠিত
হার অনুমেয়ই ছিল। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে কত দ্রুত বাংলাদেশ অলআউট হয়ে যায় সেটাই ছিল দেখার। বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম সেশনেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

মেহেদি হাসান মিরাজ লড়াই চালালেও তার অপরাজিত ৮১ রান বৃথা গেছে। ৫১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে ৩১৮ রানে। তাতে লংকানদের জয় ১৯২ রানে। দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০-তে জিতে নিল তারা।
লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে আজ পঞ্চম ও শেষ দিন শুরু করে বাংলাদেশ। ইতিবাচকভাবেই খেলে যাচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মিরাজ এবং তাইজুল ইসলাম। আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা মিরাজ দিনের পঞ্চম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে দারুণ একটি ড্রাইভে চার মেরে টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ ফিফটি পূর্ণ করেন।

ধীরে ধীরে জমতে থাকা এই দুজনের জুটি ভাঙেন সেই কামিন্দু।

মিরাজের ফিফটির ৩ বল পর তাইজুলকে ফেরান তিনি। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তাইজুল। ফেরেন ১৪ রানে। ভাঙে ৩৮ রানের অষ্টম উইকেট জুটি। তারপর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ তিন শ পার করেন মিরাজ।
দুজনের জুটিতে আসে ৩১ রান। হাসান ৬ রানে আউট হলে ভাঙে এই জুটি। 

এরপর খালেদ ২ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩১৮ রানে। ৮১ রানে অপরাজিত থেকে দলের হার দেখে মাঠ ছাড়তে হয় মিরাজকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com