বুধবার, ১১:৫৫ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ইফতার দাওয়াতের মাঝেও ওজনের লাগাম ধরে রাখতে পারেন যেভাবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পঠিত
স্বাস্থ্য সচেতন এবং যেকোনো পরিস্থিতিতেই ওজন নিয়ন্ত্রণে রাখতে চান যারা তাদের জন্য রোজার মাসে ওজন ধরে রাখাটা সহজ। তবে এর বিপরীতটাও যে ঘটে না তা কিন্তু নয়। ইফতারে নানা রকম ভাজাপোড়া খাবার, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ঘুমের হেরফের ইত্যাদি নানা কারণে ওজন বেড়ে যাওয়াও স্বাভাবিক ঘটনা। এ ছাড়া রোজা রেখে অনেকেই জিমে যান না, কিংবা নিয়মিত এক্সারসাইজ সারতে পারেন না।

ফলে আরো বিপাকে পড়তে হয়। তাই ওজন ঠিকঠাক রাখতে এ সময় কিছু বিষয় খেয়াল রাখতে পারেন। 

এ সময় প্রচুর ইফতারের দাওয়াত থাকে। আর দাওয়াত মানেই যেহেতু নানা রকম খাবার, তাই না চাইলেও খাওয়া বেশি হয়ে যেতে পারে।

ইদের আগে যেহেতু অল্প কিছুদিন হাতে রয়েছে। এ সময়টাতে কোনো ইফতারের দাওয়াতে গেলে চেষ্টা করুন ফল, তেল ছাড়া কোনো খাবার কিংভা অল্প তেলে রান্না করা খাবারগুলোই পাতে তুলতে। প্লেটে খাবার তোলার পরিমাণটাও কমান। ঠিক যতটা খাবার পাতে তুলতে চাইছেন তার চেয়ে একটু কম তুলুন।
বরং বাড়িয়ে দিন পানি বা তরলের পরিমাণ। সাহরির সময় কুসুম গরম পানিতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে খেয়ে দেখতে পারেন। এ পানীয় পাচনতন্ত্রকে অ্যালকালাইজ করে, ফলে যেকোনো খাবারই হজম করতে সুবিধা হয়। ফল খাওয়ার পরিমাণ যেমন বাড়ানো দরকার তেমনি বাড়াতে হবে শাকসবজি খাওয়াও। ইফতার ও সাহরিতে প্লেটের অর্ধেকই পরিপূর্ণ করুন শাক-সবজিতে।
যেহেতু ব্যায়াম করার সময়, সুযোগ পাচ্ছেন না তাই এ সময় হাঁটাচলার পরিমাণ বাড়িয়ে দিন। কোথাও যেতে হলে বাড়ির সামনে থেকেই বাহনে না চেপে কয়েক কদম হেঁটে সামনে গিয়ে গাড়িতে উঠুন। দিনের শুরুতে বা শেষে যখনই হোক অন্তত আধাঘণ্টা হাঁটার চেষ্টা করুন। আর যদি হিসাব করে অন্তত ১০ হাজার স্টেপ প্রতিদিন হাঁটতে পারেন, তাহলে তো কথাই নেই।

ইফতার দাওয়াত যেদিন থাকবে না অর্থাৎ বাড়িতে যখন খাবেন, তখন একেবারে হালকা, পুষ্টিকর খাবার খান। স্যুপ-সালাদই যে খেতে হবে এমন কোনো কথা নেই। বাড়িতে রান্না করা কম তেলে যেকোনো খাবারই পাতে তুলতে পারেন ইফতারে।

আরেকটি বিষয় খেয়াল রাখুন, যখনই বাইরে ইফতার করতে হবে তখন প্রোটিন খান বেশি করে। কেননা প্রোটিন পেট ভরিয়ে রাখে বেশিক্ষণ। ফলে ক্ষুধাবোধ কম হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com