মঙ্গলবার, ০৯:২৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেমরায় আগুনে পুড়লো ১৪ ভলভো বাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

রাজধানীর ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়ায় গ্যারেজে রাখা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে গেছে।

সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টা ৫০ মিনিটের দিকে ডেমরার ধার্মিকপাড়ায় লন্ডন এক্সপ্রেসের গ্যারেজে আগুন লাগে। এ সময় কয়েকটি ভলভো বাসে আগুন জ্বলছে দেখে লোকজন ফায়ার সার্ভিসে ফোন করে। খবর শুনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সেখানে ছুটে যায়।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ জানান, ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরো চারটি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com