শুক্রবার, ১০:১৩ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বইবে তীব্র তাপপ্রবাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে দুয়েকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এছাড়া তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যাও হতে পারে।

সোমবার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় গত মার্চ মাসের আবহাওয়া পর্যালোচনা শেষে এমন পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদফতর।

এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বলা হয়েছে, এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের ঝড় হতে পারে।

১-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরো বলা হয়, চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তাপমাত্রা পরিস্থিতি সম্পর্কে বলা হয়, এ মাসে দেশে ২-৪টি মৃদু অথবা মাঝারি এবং ১-২টি তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

নদ-নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল সময় দ্রুত বৃদ্ধি পেতে পারে। স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অন্যত্র, দেশের সব প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com