সোমবার, ০৭:০৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী ঢাকায় গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন ঢাকার বংশাল থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল হক (৬০), টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান বুলবুল মিয়া (৫৬), কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী (৫৭), ঢাকার যাত্রাবাড়ী থানার ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির (৪৭), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক হেলাল (৫৬) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন বাবু (৩৪)।

আরও রয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো.মাহবুবুর রহমান বাবু (৫৫), যাত্রাবাড়ী থানার দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ (৪৩), ঢাকা তেজগাঁও থানার ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগ আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ (২৩), আওয়ামী লীগের সক্রিয় সদস্য শামসুদ্দীন (৪৭), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২) এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বংশাল থানা ওয়ার্ড সভাপতি নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ (৬৬)।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com