মঙ্গলবার, ০৯:২৬ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অববোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১২৩ বার পঠিত

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় বকেয়া পাওনা, বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানা শ্রমিকরা সকাল থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এদিন সকাল ৬ টার সময় এ-শিফট এর শ্রমিকরা এসে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। তাদের দাবি গত ২ বছরের ছুটির টাকা ও ফেব্রুয়ারি মাসের বেতন দিতে হবে।

মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো চলছে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা জানান, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেয়নি কর্তৃপক্ষ। তারা জানান, টাকা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান গাজীপুরের শিল্প পুলিশ এবং কোনাবাড়ী থানা পুলিশ কর্মকর্তারা। সোমবারও বিকেলে আন্দোলনের মুখে শুধু কেয়া স্পিনিংমিলের শ্রমিকদের ঈদ বোনাস দেয়। এর পরও তারা কর্ম বিরতি চালিয়ে যায়। ইফতারের পর স্পিনিং মিলের শ্রমিকদের সাথে কেয়া নীট কম্পোজিট লিমিটেড এর গার্মেন্টস এর শ্রমিকরা একতাবদ্ধ হয়ে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। রাত ১১ টা সময় রাস্তা থেকে অবরোধ তুলে নিলেও মূল ফটকে নাইট শিফটের শ্রমিকরা অবস্থান নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com