শনিবার, ০৭:০৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করল সৌদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে সৌদি আরব। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষ প্রকল্প আইটিএফসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে একটি কৌশলগত চুক্তির স্বাক্ষর করেছে। এ সময় সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপনন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তা দীর্ঘমেয়াদি। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে এই অর্থ।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com