বুধবার, ০৮:৫৪ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের

সন্তান আসছে আলিয়া-রণবীরের ঘরে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৩৩ বার পঠিত

বলিউডের বহুল আলোচিত দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর মা-বা হতে যাচ্ছেন। আজ সোমবার সকালে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন আলিয়া।

সেখানে আলিয়া দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় আলিয়া ভাট শুয়ে আছেন। তার সোনোগ্রাফি করা হচ্ছে। কম্পিউটারের পর্দা ব্লার করা সেখানে একটি হার্টের ইমোজি। কম্পিউটারের স্ক্রিন দেখে আলিয়া খুব খুশি। আলিয়ার পাশে কেউ বসে আছেন। তার পিঠের কিছু অংশ দেখে মনে হচ্ছে রণবীর কাপুর হতে পারেন। দ্বিতীয় ছবিতে তিনি একটি সিংহ-সিংহী এবং তার সন্তানের একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সন্তান আসছে শিগগির।’

বিয়ের তিন মাসের মাথায় সুখবর জানালেন রণবীর-আলিয়া। এ খবরের পর নীতু কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, সোনি রাজদান, ঋদ্ধিমা কাপুর, করণ জোহর থেকে শুরু করে বলিউডের অসংখ্য তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

২০১৮ সালে অয়ন মুখার্জির ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং চলাকালীন আলিয়ার প্রেমে পড়েন রণবীর কাপুর। চার বছরের সম্পর্ক পরিণতি পেয়েছে সম্প্রতি। ১৪ এপ্রিল মুম্বইয়ের বাসভবনে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। অন্যদিকে ৫ বছর পর এই বছর ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাদের প্রথম ছবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com